Posts

Showing posts from December, 2014

ল্যাম্পপোস্ট

মাঝরাতে প্রচন্ড নিঃসঙ্গতায় ভোগা ছেলেটা যখন উদ্দেশহীন প্রশস্ত রাজপথে গুটি গুটি পায়ে হাটতে থাকে অজানার পথে নিষ্প্রাণ শহরে চাপা আর্তনাদ ইথারেই ভেসে বেড়ায় চামড়ার কানে কাঁপন ধরানোর তীব্রতা তার নেই বলে একপেয়ে ল্যাম্পপোস্টগুলোই তখন একমাত্র শ্রোতা নি:স্বার্থে সঙ্গ দিয়ে যায় রাতভর - প্রতিদিন ছেলেটা প্রচন্ড রকম সুখী- ঐ ল্যাম্পপোস্টগুলোকে সঙ্গী হিসেবে পেয়ে সে জানে, তার ব্যাথায় কেও সমব্যাথিত হোক বা নাই হোক, তার জন্যে কেও অশ্রুবিসর্জন করুক বা নাইই করুক- ল্যাম্পপোস্টগুলো নিয়ন আলো ছড়িয়েই যাবে...