বিষক্ষয় তথা আইইআর বিশতম ব্যাচের র্যাগ ডে
সারাদিন স্টেজ কাঁপিয়ে সন্ধ্যায় মল চত্বরে ফায়ার ব্রিদিং, আতসবাজি আর ফানুশবাজি। # বিষক্ষয় মানে আইইআর বিশ ব্যাচের র্যাগ ডে'র কথাই বলছি। সেই ভর্তির পরপর কাদেরে এক সিনয়রের থেকে শুনেছিলাম পরপর দুই ব্যাচে নাকি তেমন হয়না। সে ভাই-ব্রাদারি হোক আর ভালোবাসা-বাসিই হোক। আমার বেলায় সেই বড় ভাইয়ের কথার চুড়ান্ত ব্যত্যয় না ঘটলেও প্রথমাংশের ব্যত্যয় ঘটেছে নিশ্চয়ই। ধ্রুপদী সঙ্গীত উৎসব থেকে শুরু করে কনকনে শীতের রাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে লঞ্চের ছাদে চাঁদপুর ভ্রমণ কিংবা উত্তরের এক শীতের রাতে আগুন পো হাতে পোহাতে বড়ভাইয়ের জন্মদিন উদযাপন - আমার ছোট্ট জীবনের অনেক রঙিন স্মৃতিতেই বিশ ব্যাচ অমলিন। এমনকি কিছুদিন আগে কোন এক কারণে বিশের একজনের সাথে ভুল বোঝাবুঝির পর অন্যরা যেভাবে ডেকে বুঝিয়ে কাছে টেনে নিয়েছেন সেটাও অনুকরণীয় থাকবে। একাডেমিকভাবে সম্মান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই সম্পর্কগুলো তো আছে, থাকবে। আপনারা জানেন, আপনারা চাইলেও আমাদের থেকে দূরে যেতে পারবেননা - ব্লুবুকধারী হয়ে পৃথিবীর উল্টো তলে বাস করতে চলে গেলেও না :D Dear all of # IER20 , congratulations on your graduation completion.