Posts

Showing posts from July, 2019

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বিষয়ক

#অপরাধ_ও_অপরাধী_বিষয়ক আমরা কোন একটা অপরাধের শাস্তি দেই কেন? যাতে সোশাল অর্ডার বজায় থাকে এবং একটা দৃষ্টান্ত তৈরির হয়। যেই দৃষ্টান্ত ভবিষ্যতে অন্যান্যদের একই অপরাধ করা থেকে নিবৃত করবে। একটা কথা প্রচলিত আছে যে পাপকে ঘৃণা কর, পাপীকে নয়। একইভাবে কি বলা যাবে যে অপরাধকে ঘৃণা কর, অপরাধীকে নয়? পাপ আর অপরাধের মধ্যে যদিও ফারাক আছে। অপরাধের শাস্তি অপরাধীকে দেওয়া হয় তো অপরাধকে ঘৃণা করেই, অপরাধ যেন না হয় সেজন্যেই। পরবর্তী প্রশ্ন আসে আমরা অপরাধীকে সামাজিকভাবে বয়কট করব কিনা, করলেও সব অপরাধের ক্ষেত্রেই করব কিনা। নাকি অপরাধীকে সামাজিকভাবে শোধনের চেষ্টা করব, সামাজিক পুনর্বাসন করব? এটাও কি সব অপরাধের ক্ষেত্রে করব? আবার একজন অপরাধী কি শুধু একটি নির্দিষ্ট অপরাধ করেন? পরোক্ষভাবে তিনি কি তার কমিউনিটকে ডিফেইম করেন না? একটা উদাহরণ দেওয়া যাক। বর্তমানে আলোচিত একটি বিষয় হল যৌন হয়রানি। একজন শিক্ষক যদি যৌন হয়রানি করেন তবে সেটা কি পুরো শিক্ষকসমাজের ইমেজের জন্যই ক্ষতিকর নয়? তিনি কি শিক্ষক সমাজের মানহানি করেন না? এক্ষেত্রে তাকে কি আমরা সামাজিকভাবে বয়কট করব? নাকি পুনর্বাসন করব? সোশাল অর্ডারের জন্য কোনটা জরুরি? ভবিষ্যতে ...

অধিভুক্তি বাতিল আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং বিষয়ে

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশন নিয়া কথা বলা জরুরী। বর্তমান অবস্থায় শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা(!) দিতে হিমশিম খায়, তার ওপর অধিভুক্ত কলেজের বাড়তি চাপ! বিশ্ববিদ্যালয়ে একটা নম্বরপত্র তুলতে কত জায়গায় কতবার যেতে হয় এর একটা ডায়াগ্রাম করা গেলে সেটা ক্যামিস্ট্রির কঠিন সব বিক্রিয়ার প্রসিডিওরের চেয়েও কঠিনতর হবে নিঃসন্দেহে। চলমান আন্দোলন থেকে প্রতীয়মান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একধরণের এলিটিজমের চর্চা বিদ্যমান- যেটা বিশ ্ববিদ্যালয় ভর্তি পরবর্তী জ্ঞান-দক্ষতার ভিত্তিতে নয় বরং ভর্তিযুদ্ধ কেন্দ্রিক। এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্ববিদ্যালয়ের লগো আছে মানেই ব্র্যান্ডেড প্রোডাক্ট! অবশ্যই ঢাকা বিশ্যবিদ্যালয় একটা ব্র্যান্ড। কিন্তু এই ব্র্যাডের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ব্যাপারে আন্দোলন হয়না, প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আন্দোলন হয়না - এইটা দুঃখের ব্যাপার। ব্র্যান্ডেড প্রোডাক্টরা ক্যাম্নে থাকে, খায়, ঘুমায়, পড়াশোনা করে এইটা নিয়া আন্দোলন হয়না। আন্দোলন যখন ব্র্যান্ড নিয়াই শুরু হইছে তাহইলে ব্র্যান্ডের মানোন্নয়ন নিয়াও আলোচনা...