গিনিপিগ


কি আর হবে গোপন করে
সব হয়েছে ফাঁঁস
জীবন বায়ু বেড়িয়ে গেছে
আমি এখন লাশ
মৃত্যু ক্ষুধায় ধুকে ধুকে
জয় পেয়েছি শেষে
এখন আমার অভাব নেই আর
না ফেরার এই দেশে
শাসক-শোষক পারবেনা কেও
রক্ত খেতে আর
একলা রাজা রাজ্যে
একা করছে হাহাকার
কোথায় পাবে লাল রক্ত
সব করেছে শেষ
কালে কালে গিনিপিগ সব
মরে নিরুদ্দেশ।

Comments