পথিক
রাস্তায় হাটতে আগের মত আগ্রহ পাইনা - ঢাকার রাস্তায় বিশেষত। আগে রাস্তায় হাটতে হাটতে হরেক রকম মানুষ দেখতাম। এখন একপ্রকার মানুষই দেখি - সন্দেহবাদী মানুষ। সবাই কেমন যেন সন্দেহের চোখে তাকায়। চা দোকানদারদের স্বাভাবিক সারল্যও নেই। পরপর দুকাপ চা খাওয়া বহুদিনের অভ্যাস। আগে এককাপ চা খেয়ে আরেকটা চা দিতে বললে দোকানি আগ্রহভরে চা বানিয়ে দিত। এখন দুকাপ চা চাইল সন্দেহের চোখে তাকায়।
আগে মাঝরাতে ডিউটিরত পুলিশদের সাথে গল্প করতাম - জীবনের গল্প। এখন কথা বলতে গেলে আগে জিজ্ঞেস করে কি করি, কই থাকি, এত রাতে বাইরে কি। আগেও জিজ্ঞেস করত -আগ্রহভরে, এখন জিজ্ঞেস করে সন্দেহের চোখে তাকিয়ে।
সোডিয়াম লাইটের হলুদ আলোর একটা বৈশিষ্ট্য আছে - হঠাত দেখলে চেনা মানুষকেও অচেনা মনে হয়। এখন এনার্জি বালবের সাদা আলোয় যান্ত্রিক মানুষের কর্মব্যস্ততা স্পষ্ট দেখা যায়।
মাঝেমাঝে ভাবি এই রাতেবিরাতে উন্মাদের মত উদ্দেশ্যহীন হাটাহাটি ছেড়ে দেব। কিন্তু পারিনা। আমিযে পথিক - পথই আমার ঠিকানা। মনখারাপে এই পথই আমার আশ্রয়স্থল। আমি তাই হেটে যাই নগরীর প্রশস্থ রাজপথে...
Comments
Post a Comment