কতিপয় হিমু
(হুমায়ুন আহমেদ স্মরণে)
তিন শিফটে ডিউটি চেঞ্জ হয়। সেই হিসেবে মাসে দশদিন রাত বারোটা - সকাল আটটা ডিউটি করতে হয় আনিসের। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আনিস - গার্ডের চাকরি। গার্ড কথাটা শুনতে খারাপ লাগলেও আনিস তার কাজের জন্য গর্ববোধ করে। সে এই বিশাল বিল্ডিংয়ের প্রহরী। বর্ডার গার্ডেরা যেমন দেশটাকে আগলে রাখে শত্রুর হাত থেকে তেমনি আনিসও এ বিল্ডিং টা পাহাড়া দেয়। আচ্ছা আনিসের যেমন পাহাড়া দিতে দিতে বিল্ডিংটার উপর মায়া পড়ে গেছে তেমনি বর্ডার গার্ডদেরও কি দেশপ্রেম বেড়ে যায় রাত জেগে বর্ডার পাহারা দিয়ে? রাস্তায় কিসের যেন ছায়া চোখে পড়ে - চিন্তায় ছেল
পড়ে আনিসের। হলুদ পাঞ্জাবি গায়ে খালিপায়ে ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। রাত তিনটা বাজে - ঘড়ি দেখে আনিস। বড়লোকের ছেলেমেয়েদের যে কত আজব কাজবার! খাওয়া পড়ার
টেনশন নেই - রাতে বিরাতে উদ্ভট সাজে ঘুড়ে বেড়ানো। তিন ঘন্টায় প্রায় তিরিশ জনকে দেখেছে আজ -
হলুদ পাঞ্জাবি, খালিপা। কি হল আজ কিজানে! হয়ত নতুন কোন ফ্যাশন এইটা - রাতে বিরাতে পকেটছাড়া পাঞ্জাবি পরে খালিপায়ে হাটা। হঠাত একটা অদ্ভুত জিনিস চোখে পরে আনিসের। খালিপায়ে ছেলেটার পাশে একটা কুকুর লেজ উচিয়ে বসে আছে। সেও যেন আকাশ দেখছে, লক্ষ তারার ভীরে হারিয়ে যাওয়া একটা বিশেষ তারা খুজছে।
বড়লোকের ছেলেমেয়েদের উদ্ভট ফ্যাশন নাকি হারিয়ে যাওয়া তারাটার খোজে সবাই একরাতের জন্য হিমু বনে গেছে আনিস তা কখনও বুঝবেনা....

Comments
Post a Comment