পার্টটাইম কবি

জলরঙ-তেলরঙ-পেনসিল রঙে
অবয়ব আকি তোর কতশত ঢঙে!
কার্টিজ পেপারের সাদা(!) ক্যানভাসে;
মায়াবতি যেন আজ বাঁকা চোখে হাসে!

টোল পরা গালে তোর, আলতো ছোঁয়া;
ঘনকালো আঁখি-জলে নিদ গেল খোঁয়া!
মোমরঙে আকা ঐ বাঁকা দুটো ঠোঁট;
বাঁধভাঙা ইচ্ছেরা বাধে সব জোট!
ছুতে চায় ক্ষণে-ক্ষনে রঙে আঁকা ছবি;
আর্টিস্ট বনে যায় পার্টটাইম কবি!

Comments