ঘুর্ণিপাক
আশার খড়কুটো আঁকড়ে
মাঝে মাঝে পারি দিতে ইচ্ছে হয় ঐ অকুল পাথার
বাস্তবতা নামক সাইক্লোন ধেয়ে আসে প্রতিবারই
সময়ে অসময়ে।
মিথ্যে বলবনা,
সত্যিই একটু খানি সুখের আশায় আত্মত্যাগে আমি নারাজ
আমিতো ঐ আকাশটা ছুতে চাই বারেবার
স্বপ্নে নয় - বাস্তবে।
সন্দেহ হয়?
এই যে বলি সবসময়ই - ভাল আছি
আসলেই খারাপ থাকা কি জিনিস জানিনা
মুহূর্তগুলো নিজের মত সাজিয়ে নিলেই
খারাপ থাকা যায় না।
ঐ সাইক্লোন ধেয়ে আসে বারেবার ?
আমি থোরাই কেয়ার করি বাস্তবতার।
সাইক্লোনের কেন্দ্রে
যেখানে সর্বদাই নিম্নচাপ - ভালই জানি
সেখানে বাস্তবতা নিজেই অসহায়
আমি তো এখানেই!
বাস্তবতা সাইক্লোন হলে আমি এর কেন্দ্র
আমাকে ঘিরেই তো বাস্তবতা নাকি!
আমি পারি দেবই দেব ঐ অকূল পাথার
বাস্তবতা নামক সাইক্লোনের কেন্দ্রে থেকেই
হ্যা - আমি বাস্তবতা তৈরী করব নিম্নচাপের মত
আমাকে ঘিরেই বাস্তবতা পাক খাবে
আর ঐ ঘুর্ণি চেপেই ছুয়ে দেব নীল আকাশ
আমাকে যে পারতেই হবে!
হ্যা - আমি পারব!!
মাঝে মাঝে পারি দিতে ইচ্ছে হয় ঐ অকুল পাথার
বাস্তবতা নামক সাইক্লোন ধেয়ে আসে প্রতিবারই
সময়ে অসময়ে।
মিথ্যে বলবনা,
সত্যিই একটু খানি সুখের আশায় আত্মত্যাগে আমি নারাজ
আমিতো ঐ আকাশটা ছুতে চাই বারেবার
স্বপ্নে নয় - বাস্তবে।
সন্দেহ হয়?
এই যে বলি সবসময়ই - ভাল আছি
আসলেই খারাপ থাকা কি জিনিস জানিনা
মুহূর্তগুলো নিজের মত সাজিয়ে নিলেই
খারাপ থাকা যায় না।
ঐ সাইক্লোন ধেয়ে আসে বারেবার ?
আমি থোরাই কেয়ার করি বাস্তবতার।
সাইক্লোনের কেন্দ্রে
যেখানে সর্বদাই নিম্নচাপ - ভালই জানি
সেখানে বাস্তবতা নিজেই অসহায়
আমি তো এখানেই!
বাস্তবতা সাইক্লোন হলে আমি এর কেন্দ্র
আমাকে ঘিরেই তো বাস্তবতা নাকি!
আমি পারি দেবই দেব ঐ অকূল পাথার
বাস্তবতা নামক সাইক্লোনের কেন্দ্রে থেকেই
হ্যা - আমি বাস্তবতা তৈরী করব নিম্নচাপের মত
আমাকে ঘিরেই বাস্তবতা পাক খাবে
আর ঐ ঘুর্ণি চেপেই ছুয়ে দেব নীল আকাশ
আমাকে যে পারতেই হবে!
হ্যা - আমি পারব!!
Comments
Post a Comment