৪৮ ঘন্টা


জানতাম ২৪ ঘন্টায় দিন হয়
আমার জানায় সম্ভবত ভূল ছিল।

"৪৮ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার হবে "
প্রতীক্ষার দুই-দুইটা বছর পেরিয়ে গেল।
রাজনীতির ঘড়ির কাটা বড্ড ধীর হবে,
আমাদের ঘড়িতে দুই বছর কেটে গেল
উনাদের যে এখনও ৪৮ ঘন্টাই হয়নি!
গণিতের হিসেবে তো ৪৮ ঘন্টায় দুই দিন
রাজনীতির হিসেবে কত বছর? জানিনা।

মেঘের কান্না বধির রাষ্ট্র শুনতে পায় না
ওর আর্তনাদ ওঁদের মরমে প্রবেশ করেনা।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার পরিবারও তো খুন হয়েছিল।
মেঘের বয়স এখন এগার, শেখ রাসেলের সমান;
মেঘের "মা" ডাক কি আপনার কানে পৌছায়?
স্বজন হারানোর বেদনা কি আপনি ভুলে গ্যাছেন?
নাকি অপেক্ষা করতে হবে ততদিন-
যতদিন না মেঘ প্রধানমন্ত্রী হয়!

সাগর-রুনী হত্যার বিচারও কি ওরও
ক্ষমতায় এসেই করতে হবে?!

বেডরুম পাহারাদার তো চাইনি;
নিরাপদে বাঁচতে চাই শুধু।
'মেঘ'দের সংখ্যাটা যেন আর না বাড়ে।।

Comments