ব্যাডমিন্টন রহস্য -০১
শীত প্রায় শেষ। মাঘের শেষ সপ্তাহ চলছে মনে হয়। সঠিকটা জানিনা। বিশ্বায়নের এই যুগে পয়লা বোশেখ ছাড়া কয়জনই বা আর বাংলা তারিখ-মাসের খবর রাখে? তাও আবার রাত বারটায় বাঙালিয়ানা জাহির করে সিংহভাগই।
সে কথা থাক, যা বলছিলাম আরকি। তো এই যায় যায় শীতে আয়োজন করা হল এক বিশাআআ...ল টুর্নামেন্ট - তাও আবার যে সে টুর্নামেন্ট নয়,একেবারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট! আচ্ছা ব্যাডমিন্টন এর বাংলা কি হবে? খারাপমিন্টন?
ঐ দেখ - আবার তত্ত্বীয় বক্তৃতায়য় চলে গেছি! ইদানীং কি যে হয়েছে! কথায় কথায় শুধু তাত্ত্বিক জ্ঞান দেই!
বাদ দেন সে কথা। কোথায় যেন ছিলাম? মানে কি যেন বলছিলাম!
ও আচ্ছা - মনে পড়েছে।
তো রাজকীয় খেলা ব্যাডমিন্টন এর টুর্নামেন্ট ছাড়া হল। গরিবের ঘোড়া রোগ আরকি! যে পকেটে পাব্লিক বাসের ভাড়া থাকেনা সেই প্যান্ট পড়ে কিনা ব্যাডমিন্টন খেলা! তবুও ভাই-ব্রাদাররা খেলবে বলে কথা!
তো খেলার জন্য যা লাগে - প্রথমেই নেট। এক ভাইয়ে কইল নো টেনশন! ক্ষেত বাড়িতে যে নেট দেওয়া হয় ঐডা ১০০ গ্রাম ওজনে কিনে আনবেন তিনি! তোফা হয়েছে - রব উঠল।
এরপরে আসল র্যাকেট। পড়লাম মহা মুশকিলে। এক দাদায় বলল কোই টেনশন নেহি!! ভাইয়ের আবার ইলেক্ট্রনিকস এর দোকান! তার দোকানে নাকি মশা মারার কি এক যন্ত্র এসেছে, যা নাকি পুরাই র্যাকেটের মত! মুশকিলআসান!!
সবাই বলল মারহাবা মারহাবা!
তো দাদার দোয়ায় র্যাকেট ও যোগাড় হয়ে গেল!
(চলবে)

Comments
Post a Comment