একজন এইচএসসি পরিক্ষার্থীর কিছু অপ্রকাশিত কথা
হ্যা, আমি ১৪ ব্যাচের একজন পরিক্ষার্থী।আর দশজন সাধারণ ছাত্রের মত আমার বইয়েও ধুলোর স্তর জমেছিল, দু বছর খোলা হয়নি বলে। লাইব্রেরীর তাকের ননীচের বইয়ের মত- ঝেড়ে ফুকে নতুন বলে বিক্রি ককরা যযাবে ওগুলো। অনেক বই তো কিনিই নি। মার্চ থেকে বইগুলো যা একটু আমার নিশ্বাসের ছোয়া পায়! এইতো সেদিন তপন স্যারের ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার নিয়ে আসলাম,তাও নীলক্ষেত থেকে। বইমেলা শেষ হওয়ার পর খেয়াল করলাম বই নেই। বাবার কাছে তো এখন বই কেনার টাকাও চাওয়া যায়না। তাই নীলক্ষেত ই ভরসা। এখনও বোটানি বই কেনা বাকি। এতদিন এরটা-ওরটা-লাইব্রেরীরটা দিয়েই চলে গেছে। তাই বইগুলো কেনা হয়নি। অনেকে হয়ত বিশ্বাস করতে চাবেন না, কিন্তু আমার কাছের বন্ধুরা জানে ব্যাপারটা কতটা সত্যি। সে কথা যাক।
ফার্স্ট ইয়ারে কিছুদিন পড়েছিলাম। ফার্স্ট টার্মের আগে। টার্মের পর বাতাস লাগল গায়ে -সেই বিখ্যাত বয়সের বাতাস! সাথে শাহবাগ আন্দোলন তো আছেই। পড়াশোনা সেই যে শিকেয় তুললাম আর নামানো হয়নি।মার্চ থেকে যা শুরু করেছি সেটা আর যাই হোক, ইন্টারের পড়াশোনা তো নয় ঈ! ও, মাঝে সাভার ড্রাজেডি, লংমার্চ, ট্যুর ইত্যাদি ইত্যাদি তো ছিলই। ভাল কথায় সময়ের প্রয়োজনে -খারাপ কথায় স্রোতে গা ভাসানো। হ্যা, পড়াশোনা বাদ দিয়ে এসব ই করেছি। আজও বলছিনা সময়টা নষ্ট করেছি।
পড়াশোনাই সব না, পরিক্ষার আগে এই সময়েও বলছি। এই দেড় বছরে যা পেয়েছি তা পাচ বছর আতেলের মত পড়েও পাওয়া সম্ভব না, স্বীকার করতেই হবে। হ্যা - পড়াশোনা ঠিক রেখে এসব করা উচিৎ ছিল বটে, কিন্তু পারিনি। কি উচিৎ ছিল আর কি ছিলনা সেটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। এখন যেটুকু সময় আছে সেটাই কাজে লাগাতে হবে।
আমি বলছি - এখনও সময় আছে। আপাতত টার্গেট ভাল রেজাল্ট, মানে গোল্ডেন। ভর্তি নিয়ে চিন্তিত না। ভর্তির পড়া পড়ার সময় -সুযোগ আছে। এখন দরকার একটা রেজাল্ট, ভর্তি পরিক্ষা দেওয়ার যোগ্যতা।
পরিক্ষার দু সপ্তাহ বাকি এখনও। খুব বেশি সময় না থাকলেও একেবারে কমও নেই। রসায়নের আগে ১৬ দিন ছুটি আছে, ম্যাথের আগেও বন্ধ আছে। বাংলা নিয়ে টেনশন নাই। বাকি ইংরেজি, ফিজিক্স আর বায়োলজি। বায়োলজি অপশনাল। উপরন্তু পরিক্ষার আগে এক সপ্তাহ ছুটি আছে। তাই এইকয়েকদিন শুধু ফিজিক্স আর ইংরেজি পড়ব।
রেজাল্ট ভাল হবেই! ইনশাআল্লাহ! ভাল যে করতেই হবে!
বাবা মায়ের আশা পূরন করবই। আন্টি বলছে দার্জিলিং যাওয়ার পুরো টাকা আর ব্যবস্থা করে দেবে গোল্ডেন পাইলে। আপু একটা সাইকেল কিনে দিবে বলল,রেজাল্ট ভাল হলে। সাইকেলটা যে নেওয়াই লাগবে! ভাইয়ারা তো সবসময়ি বলে। এক দাদাতো এমন একটা কথা বলে রেজাল্ট ভাল করার জন্য! বন্ধুদেরও অনেক প্রত্যাশা। আমার জীবনের তরীটাও কূলে ভেড়ানো চাই একটু। গোল্ডেন পাইতেই হবে! এ কয়টা দিন আর সময় নষ্ট করব না। পরিক্ষার আগে হয়ত এটাই শেষ পোস্ট। সবাই দোয়া করবেন।
Comments
Post a Comment