বাংলা অব্দের কথা

এসো হে বৈশাখ, এসো এসো...
যে বাংলাসালের নতুন বর্ষ কাল বরণ করে নেব চলুন সংক্ষেপে তার সম্পর্কে কিছু জেনে আসি..

প্রথমেই উৎপত্তির কথায় আসা যাক। মুঘল সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সাল (১৫৫৬ খ্রিষ্টাব্দ, ৯৬৩ হিজরী) থেকে বাংলা সাল গণনার শুরু। মূলত সেসময় চন্দ্রমাসে সাল গণনায় বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় সৌরমাসের হিসাবে একটি সাল গণনার জন্য বাদশাহকে অনুরোধ করা হয়। তার প্রেক্ষিতেই বাংলা সালের সুচনা।
কথা হল ২০১৪-১৫৫৬=৪৯৮। যেহেতু আকবর ১৫৫৬ সালে সিংহাসনে আরোহণ ককরেন এবং সে বছর হতেই বাংলা সাল গণনার শুরু এবং বিষয়ে ঐতিহাসিকগণ পুরোপুরি একমত, তাহলে প্রশ্ন আসে যে ৪৯৮ বছরে কিভাবে বাংলা সাল ১৪২১ (আগামী কালের হিসাবে) হল! আবার আকবরিয় তথা বাংলা সাল সৌর বছর, মানে ৩৬৫ দিনে বছর। তাহলে ফাকটা কোথায়?
আসল কথা হল, যে বছর বাংলা সাল গণনা শুরু হয় সেটা ছিল ৯৬৩ হিজরী। তো আকবরিয় সালে করা হল কি, ৯৬৩ থেকেই সাল গণনা শুরু করা হল হিজরী সালের সাথে মিলিয়ে। এখন প্রশ্ন তাহলে বাংলা সাল আর হিজরী সাল তো এক হওয়ার কথা! অথচ এখন হিজরী সাল ১৪৩৫ আর বাংলা ১৪২১! আসল কাহিনি হল যেহেতু হিজরী সাল চন্দ্রসাল অর্থাৎ ৩৫৪ দিনে আর বাংলা সাল সৌর সাল অর্থাৎ ৩৬৫ দিনে, তাই হিজরী সাল প্রতিবছর এগার দিন করে এগিয়ে গিয়েছে ১৪ বছর!!
এবার দেখা যাক বাংলা আর ইংরেজী ক্যালেন্ডার এর সম্পর্ক। বাংলা আর ইংরেজি ক্যালেন্ডার উভয়ই সৌরমাসে হিসাব করা হয়। তাই এরা সমানতালেই এগিয়ে যায়। যেহেতু খ্রিষ্টিয় ১৫৫৬ সাল থেকে বাংলা সাল গণনার শুরু, আর সেবছর বাংলা ৯৬৩ সাল গণনা করা হয়, তাই ১৫৫৬-৯৬৩=৫৯৩, খ্রিষ্টিয় সাল থেকে ৫৯৩ বাদ দিলেই বাংলা সাল পাওয়া যায়। যেমন :২০১৪-৫৯৩=১৪২১!![ উল্লেখ্য ১৪ এপ্রিলের পরে হলে ৫৯৩ আর আগে হলে ৫৯৪ বিয়োগ করতে হয় ]

এবার আসা যাক বাংলা মাসের নামগুলোয়। আসলে নামগুলোর সাথে রাশিচক্রের নক্ষত্রদের নাম জড়ানো আছে। প্রত্যেকমাসে একবার পূর্নিমা হয়। তো যেমাসে চাদ যে নক্ষত্রে পূর্ণিমা দেখাত তার নাম অনুসারেই সে মাসের নামকরণ করা হয়। যেমন: বাংলা সালের ১ম মাসে চাদ 'বিশাখা' নক্ষত্রে থাকাকালীন পুর্নিমা হয়, তাই মাসের নাম বৈশাখ। এভাবে জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা,আষাঢ় - উত্তর পূর্ব আষাঢ়া, শ্রাবণ - শ্রবণা, ভাদ্র -উত্তর পূর্ব ভাদ্রপদ, আশ্বিন - অশ্বিনী,কার্তিক - কৃত্তিকা, অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - মৃগশিরা, পৌষ - পুষ্যা, মাঘ - মঘা, ফাল্গুন - উত্তর পূর্ব ফাল্গুনী, চৈত্র - চিত্রা নক্ষত্রে চাদ পুর্নিমা দেখায়। তবে বাংলা সাল সৌরসাল হলেও পুর্ণিমার সাথে মাসের নামকরণের ব্যাপারটা আসলে একটু খটকা লাগালেও এটা ঐতিহাসিক।
সবশেষে, নতুন বছরটা সবার ভালো কাটুক এই কামনা। অগ্রিম শুভ নববর্ষ ১৪২১ ^_^

আরও একটা কথা বলতে ভুলে গেছি। ইংরেজি সালের দিন শুরু হয় রাত বারটায়, হিজরীতে সন্ধ্যায় - মাগরিবের পর। বাংলায় কিন্তু দিন শুরু হয় সুর্য ওঠার পর!!!

Comments