সার্থক মৃত্যু

অমৃতসুধা পান করব-
জন্ম-জন্মান্তরের সাধ আমার।
খুঁজে-খুঁজে মরেছি অকালে,
জেগেও উঠেছি বারবার।

পাইনি সে সুধার খোজ, অমরও হইনি
বারবার বিভৎস মৃত্যু হানা দিয়েছে পথে
তবুও নবজন্মে পথ ভেঙেছি
আবছায়া ঐ মরীচিকারই পিছে।

বিরতিহীন একটা জীবন চেয়েছিলাম
পৃথিবীর প্রতিটা কোণায় ঢু মারব বলে,
অথচ অজান্তে জীবনের বাঁকে-বাঁকে
চোখ বুলানো হয়ে গেছে সর্বত্র।

ব্যার্থ তো গেল কয়েক জনম-
এবার একটা সার্থক মৃত্যু হোক!

Comments