ছাই রঙের পাঞ্জাবি
তুই কি জানিস
ছাই রঙা পাঞ্জাবিটা আমি এখনও ধুই নি,
একবারও না!
তোর চোখের কাজল লেপ্টে আছে বলে।
শেষবার কেঁদেছিলি সেদিন;
হ্যা, শেষবার-ই তো।
কথা দিয়েছিস কাঁদবি না আর,
আমিও বলেছিলাম;
স্যরি রে, আমি পারিনি।
জানিস, জন্মদিনে যে ঘড়িটা দিয়েছিলি
২৪ ঘন্টা হাতে থাকে আমার।
বন্ধুরা কতবার বলল- ওটা বদলে ফেল।
অথচ আমি এখনো ব্যাটারিই বদলাইনি।
ঘড়িতে কি আর সময় দেখি আমি?
আচ্ছা, সেদিন যদি কাঁদবিই
তবে চোখে কাজল দিয়েছিলি কেন?
চোখের জলে লেপ্টে যাওয়া কাজলটুকু
পাঞ্জাবিটায় মোঁছার ছলে
কেন ক্ষণে কেঁপে উঠেছিলি?
ছাই রঙা পাঞ্জাবিটা আমি এখনও ধুই নি,
একবারও না!
তোর চোখের কাজল লেপ্টে আছে বলে।
শেষবার কেঁদেছিলি সেদিন;
হ্যা, শেষবার-ই তো।
কথা দিয়েছিস কাঁদবি না আর,
আমিও বলেছিলাম;
স্যরি রে, আমি পারিনি।
জানি, তুই কথা রেখেছিস।
২৪ ঘন্টা হাতে থাকে আমার।
ওটায় মিশে আছিস তুই, তোর ভুলোমনা ছোঁয়া।
অথচ আমি এখনো ব্যাটারিই বদলাইনি।
ঘড়িতে কি আর সময় দেখি আমি?
সেটাই বা ওরা বুঝবে ক্যাম্নে বল?
তবে চোখে কাজল দিয়েছিলি কেন?
চোখের জলে লেপ্টে যাওয়া কাজলটুকু
পাঞ্জাবিটায় মোঁছার ছলে
কেন ক্ষণে কেঁপে উঠেছিলি?
Comments
Post a Comment