যাচ্ছেতাই - ০৫

আটকে রাখতে চেয়েছিল;
সমাজের দোহাই দিয়ে।

জিজ্ঞেস করলাম -
আমার জন্য সমাজ,
নাকি সমাজের জন্য আমি?
উত্তর দেয়নি,
দিতে হয়নি।

হাতের ডান্ডা-বেড়ি
কার তৈরি?
মানুষের।
সৃষ্টির সেরা জীব?
বটে!
সেই তো সেরার সেরা-
বধ করে যে যত'কে।
এমনকি নিজেকেও!

Comments