যাচ্ছেতাই - ০৪
হঠাৎ কেঁপে ওঠা ঠোঁট
কামড়িয়ে ধরে ভাবি
জ্বরের ঘোরেও, সত্যিই
তুই কি গেয়ে যাবি-
নিরালায়, সাদা পাতায়
শব্দের গাঁথুনি গাঁথবি?
পোড় খাওয়া, নবীন হাতে
ব্যাথার ছবি আঁকবি?
আলোর সাথে অন্ধকারের
সন্ধি হয়ে থাকবি?
রিক্ততা আর ক্লান্তি পথে
শত ক্রোশ পথ ভাঙবি?
নাকি
স্বপ্নালু চোখে মরীচিকার
ছায়া আঁকড়িয়ে থাকবি?
Comments
Post a Comment