শুধুই জবাবদিহিতা
এই যে হাজারো মুহূর্ত
ইন্দ্রিয়ের অপব্যবহারে
অবহেলায় কাটিয়ে দিচ্ছি
কখনও জিজ্ঞেস করেছ - কেন?
কেন ঘন্টার পর ঘন্টা কানে হেডফোন গুঁজে
কখনও একমনে কখনওবা আনমনে
সুরের মাঝে হারিয়ে গেছি?
প্রতিটা স্পন্দন আমি অনুভব করতে চেয়েছি।
কেনইবা হাজারো মানুষের ভীড়ে
এর-ওর মুখপানে তাকিয়ে বিব্রত করেছি
শতজনকে, খুঁজেছি লুকানো অনুভূতিগুলোকে।
টং দোকানের জমাট আড্ডায় বকবক করেছি
যুক্তি-অযুক্তির সমাবর্তনে মুখে ফেনা তুলেছি
সে শুধুই নিজেকে ব্যাখ্যা করার ব্যর্থ প্রয়াসে।
আত্মপক্ষ সমর্থনে নয় -
স্বতঃস্ফূর্ত এ কথাগুলো শুধুই জবাবদিহিতা
মস্তিষ্কের কাছে হৃদয়ের, হৃদয়ের কাছে মস্তিষ্কের...
[উৎসর্গ : 'হলেও হতে পারত' এক বন্ধুকে। তখন বলেছিলাম, এখন আর বলছিনা :D ]

Comments
Post a Comment