প্রতিধ্বনি
আমি শুকিয়ে যাব
খরখরে তপ্ত রোদে যেমন
সবুজ কচি পাতাগুলো কুকড়ে যায়
আর হঠাৎ এক দমকা হাওয়ায় ঝড়ে পরে
ঠিক তেমনি অকালেই হয়তো ঝরে যাব
একদিন!
তখন সব নোনা স্মৃতিতে
আমাকে স্মরতে এসো না
কক্ষনো না - চুপসানো বেলুনের মত
কুড়ে খাওয়া স্মৃতিতে আমার অস্পষ্ট মুখ
চোখে ভাসবে, খবরদার আমায়
ডেকনা নামধরে।
ঘুনে ধরা কাঠের মত
যখন সর্বগ্রাসী বিষাদ আমার
সবটুকু গ্রাস করছিল ভাইরাসের মত
তখন কেরোসিন হয়ে এগিয়ে আসনি বলে
আমার চিতার আগুনে ঘি ঢালার
অধিকারও হারিয়েছ!
পরজন্মে হয়তো ফিরে আসব
হতে পারে যীশুর মতো প্রত্যাবর্তন
অবিশ্বাসী চোখের
চাহনী দেখতে চাইনা আর
বিশ্বাসের গ্রিডে ধ্বস নামলেও
অবিশ্বাসের ছায়া মাড়িওনা
অবেলায় ঝড়ে যাওয়ার আগেই
মিনতি করছি শোন -
কান পাতলেই শুনতে পাবে ধুসর পাতার
মর্মর ধ্বনি!
খরখরে তপ্ত রোদে যেমন
সবুজ কচি পাতাগুলো কুকড়ে যায়
আর হঠাৎ এক দমকা হাওয়ায় ঝড়ে পরে
ঠিক তেমনি অকালেই হয়তো ঝরে যাব
একদিন!
তখন সব নোনা স্মৃতিতে
আমাকে স্মরতে এসো না
কক্ষনো না - চুপসানো বেলুনের মত
কুড়ে খাওয়া স্মৃতিতে আমার অস্পষ্ট মুখ
চোখে ভাসবে, খবরদার আমায়
ডেকনা নামধরে।
ঘুনে ধরা কাঠের মত
যখন সর্বগ্রাসী বিষাদ আমার
সবটুকু গ্রাস করছিল ভাইরাসের মত
তখন কেরোসিন হয়ে এগিয়ে আসনি বলে
আমার চিতার আগুনে ঘি ঢালার
অধিকারও হারিয়েছ!
পরজন্মে হয়তো ফিরে আসব
হতে পারে যীশুর মতো প্রত্যাবর্তন
অবিশ্বাসী চোখের
চাহনী দেখতে চাইনা আর
বিশ্বাসের গ্রিডে ধ্বস নামলেও
অবিশ্বাসের ছায়া মাড়িওনা
অবেলায় ঝড়ে যাওয়ার আগেই
মিনতি করছি শোন -
কান পাতলেই শুনতে পাবে ধুসর পাতার
মর্মর ধ্বনি!
Comments
Post a Comment