অসভ্য নিরবতা

স্যামসাং এর একটা পুরানকালের ময়লা সাদা হেডফোনে সন্দীপের কন্ঠে 'নীল সাগরে' শুনতে শুনতে দক্ষিণের খোলা নীল আকাশের দিকে তাকায়া ডুব দেই স্মৃতির অতলে। ক্ষণে ক্ষণে বৈশাখী হাওয়ার ঝাপটা কাতরতা বাড়ায়া দিয়া যায় । অসভ্য নিরবতায় অভ্যস্ত হয়া গেছি কয়দিনে। এর মাঝেই হুট করে বেজে ওঠা সাইরেন অসহ্য লাগে। অসহ্য লাগে ছ্যাত করে ওঠা বিজলি; বছর কয়েক আগের চারুকলার এক সন্ধ্যার ঝাপসা ছবিটা হঠাৎ পরিস্কার হয়া ওঠে বইলা।
তবু ঠায় বইসা থাকি। পশ্চিমে হারায়া যাওয়া চান্দের খোঁজে? ঝড় থাইমা যাওনের আশায়? জানিনা আসলে।

অসহায় গাংচিলের ডানার আওয়াজ পাও নাকি? পাওনা কি?

#করোনার দিনগুলি
১১ মে, ২০২০

Comments