Posts

বিজয়ে আমার কোন উল্লাস নেই

এ বিজয়ে আমার কোন উল্লাস নেই। বিজয় মানে আহত ভাইয়ের পাশে বসে কাটানো হসপিটালের কোন এক অস্থির রাত হলে সেই বিজয়ে আমার উল্লাস নেই। বিজয় মানে যদি এই হয়- ছোট্ট মেয়ে বিজয় দিবসে বাবার হাত ধরে রাস্তায় হাটতে পারবেনা পরম নির্ভরতায় তবে সেই বিজয়ে আমার কোন উল্লাস নেই। বিজয় মানে যদি হয় মাঝরাতে কম্বল মুড়িদিয়ে ঘুমিয়ে থাকা নিরীহের ঘুম অকস্মাৎ আক্রমনে চিরনিদ্রায় পরিণত হওয়া তবে সেই বিজয়ে আমার কোন উল্লাস নেই। বিজয় মানে যদি হয়- স্কুলব্যাগ ঘাড়ে বাড়ি ফেরা কিশোরের চোখের দীপ্ত দৃষ্টির বদলে অনাহুত বিপদের ভয় তবে সেই বিজয়ে আমার উল্লাস নেই। বিজয় মানে কি মাথায় পতাকা বেঁধে লাল-সবু আর কালো শাল কাঁধে উল্লাস করা? বিজয় মানে কি শ্রান্ত রাতে ঘরে ফেরার পথে আধার গলিতে ঘাতকের অপছায়া? বিজয় মানে কি ষোলকোটি কঙ্কালভরা ছাপ্পান্ন হাজার বর্গমাইল এরিয়া? আমি সেদিন করব উল্লাস- যেদিন নীতি-চেতনার কাব্য শুধু নয়, এরাষ্ট্রে পাব সাম্য-ঐক্য-মুক্তি; আমি সেইদিন গাব বিজয়ের ঐকতান!

পথিক

রাস্তায় হাটতে আগের মত আগ্রহ পাইনা - ঢাকার রাস্তায় বিশেষত। আগে রাস্তায় হাটতে হাটতে হরেক রকম মানুষ দেখতাম। এখন একপ্রকার মানুষই দেখি - সন্দেহবাদী মানুষ। সবাই কেমন যেন সন্দেহের চোখে তাকায়। চা দোকানদারদের স্বাভাবিক সারল্যও নেই। পরপর দুকাপ চা খাওয়া বহুদিনের অভ্যাস। আগে এককাপ চা খেয়ে আরেকটা চা দিতে বললে দোকানি আগ্রহভরে চা বানিয়ে দিত। এখন দুকাপ চা চাইল সন্দেহের চোখে তাকায়। আগে মাঝরাতে ডিউটিরত পুলিশদের সাথে গল্প করতাম - জীবনের গল্প। এখন কথা বলতে গেলে আগে জিজ্ঞেস করে কি করি, কই থাকি, এত রাতে বাইরে কি। আগেও জিজ্ঞেস করত -আগ্রহভরে, এখন জিজ্ঞেস করে সন্দেহের চোখে তাকিয়ে। সোডিয়াম লাইটের হলুদ আলোর একটা বৈশিষ্ট্য আছে - হঠাত দেখলে চেনা মানুষকেও অচেনা মনে হয়। এখন এনার্জি বালবের সাদা আলোয় যান্ত্রিক মানুষের কর্মব্যস্ততা স্পষ্ট দেখা যায়। মাঝেমাঝে ভাবি এই রাতেবিরাতে উন্মাদের মত উদ্দেশ্যহীন হাটাহাটি ছেড়ে দেব। কিন্তু পারিনা। আমিযে পথিক - পথই আমার ঠিকানা। মনখারাপে এই পথই আমার আশ্রয়স্থল। আমি তাই হেটে যাই নগরীর প্রশস্থ রাজপথে...

পিকেটার

বরাবরের মত আজ সন্ধ্যায় বেড়িয়েছিলাম শহর পরিভ্রমনে। মা প্রতি হরতালের আগের রাতে এবং হরতালের দিন সকালে ফোন করে বের হতে নিষেধ করে দেন। কোথায় কখন কি ঘটছে সে আপডেট ও পাই উনার কাছেই। সারাদিন বাধ্য ছেলের মত বের না হলেও সন্ধ্যায় বের না হয়ে পারলাম না। হরতালের আগের রাতে ব্যস্ত মানুষের ত্রস্ত মনে ঘরে ফেরা আর হরতালের সন্ধ্যায় খা খা রাজপথে নিয়ন আলোয় হঠাৎ দুএকজনের ভৌতিক ছায়া দেখার লোভ কোনমতেই ছাড়তে পারিনা। হাটছি ফাকা রাস্তায়। হঠাৎ দু একটা বাস জানান দিয়ে যাচ্ছে শহরটা এখনও কোন বিরানভুমি নয়। ফাকা রাস্তায়ও হর্ণ দেয়ার কারণ বোধগম্য হচ্ছেনা। হর্ণের আওয়াজটা নিরবতা খানখান করে দিচ্ছে। আচ্ছা বাসের ড্রাইভাররা কি কোনদিনও বদলাবেনা? রাস্তার মোড়ে একটা বাদামের দোকান। মাস গেলেই কড়কড়ে কয়েকটা নোট পায়না বলেই পেটের জ্বালায় এদের বাদাম বেচতে হয়, হরতালে দোকান পুড়ার ভয় নিয়েও... যার সাথে যার বিরোধিতা থাকুক - সবার ক্ষোভের বলি হয় এরাই। পেশিশক্তির শো ডাউনে এরাই তো সহজ শিকার। আচ্ছা এরা কি মুখ ফুটে কিছু বলার সুযোগ পাবে কখনও?? বাদামের দোকানের আসেপাশের কয়েকজন পথশিশু ঘোরাঘুরি করছে। এদের কেও কেও হয়ত পিকেটিং করে কটা টাকা আয় করে পেট পুরে ...

হয়তো (ক্ষুধা ও প্রেম)

শরতের পড়ন্ত বিকেলে রিকসার হুড তুলে তোমার নগর প্রদক্ষিণ আমার কাছে বরাবরই বিলাসিতা মনে হয় যখন একটা পাচ টাকার কয়েনো থাকেনা একটা ধুম্র শলাকা কিনে ফুকবার মত কিংবা থাকলেও ছেড়া পকেটে হাত ঢুকিয়ে মনে পড়ে মেসের বাজার করা বাকি এখনও। বালিকা! আমি তোমার প্রেমে পড়িনি,মোহাবিষ্টও হইনি। গলির মোড়ে তোমার ফুচকা খাওয়া দেখে তোমার হাসির বিকট শব্দেও হারিয়ে যাইনা আমি বরং ভাবি পয়সার অহেতুক অপব্যয় ঐ প্রাণোচ্ছল হাসি আমার মধুর লাগেনা পেটে ক্ষুধা থাকলে কিন্নরীর কন্ঠও বড় বিকট লাগে। সৌভাগ্যবতী! ভাগ্যের দোহাই দেইনা কখনও জানি একদিন আমিও লাখপতি হব। হয়ত প্রমোদভ্রমণে বের হব গাড়ি হাকিয়ে হয়ত পথে পথে খুজব একটি শান্ত শীতল মুখ যার বিকট কন্ঠও হয়তো সেদিন সুমধুর মনে হবে! অস্বীকার করিনা - আমি বদলে যাব সময়ে সেদিন সত্যিই আমি তোমার প্রেমে পড়ব- আজ নয় কেননা প্রেমের চেয়ে ক্ষুধার জ্বালা যে অনেক কম...

কতিপয় হিমু

(হুমায়ুন আহমেদ স্মরণে) তিন শিফটে ডিউটি চেঞ্জ হয়। সেই হিসেবে মাসে দশদিন রাত বারোটা - সকাল আটটা ডিউটি করতে হয় আনিসের। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আনিস - গার্ডের চাকরি। গার্ড কথাটা শুনতে খারাপ লাগলেও আনিস তার কাজের জন্য গর্ববোধ করে। সে এই বিশাল বিল্ডিংয়ের প্রহরী। বর্ডার গার্ডেরা যেমন দেশটাকে আগলে রাখে শত্রুর হাত থেকে তেমনি আনিসও এ বিল্ডিং টা পাহাড়া দেয়। আচ্ছা আনিসের যেমন পাহাড়া দিতে দিতে বিল্ডিংটার উপর মায়া পড়ে গেছে তেমনি বর্ডার গার্ডদেরও কি দেশপ্রেম বেড়ে যায় রাত জেগে বর্ডার পাহারা দিয়ে? রাস্তায় কিসের যেন ছায়া চোখে পড়ে - চিন্তায় ছেল পড়ে আনিসের। হলুদ পাঞ্জাবি গায়ে খালিপায়ে ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। রাত তিনটা বাজে - ঘড়ি দেখে আনিস। বড়লোকের ছেলেমেয়েদের যে কত আজব কাজবার! খাওয়া পড়ার টেনশন নেই - রাতে বিরাতে উদ্ভট সাজে ঘুড়ে বেড়ানো। তিন ঘন্টায় প্রায় তিরিশ জনকে দেখেছে আজ - হলুদ পাঞ্জাবি, খালিপা। কি হল আজ কিজানে! হয়ত নতুন কোন ফ্যাশন এইটা - রাতে বিরাতে পকেটছাড়া পাঞ্জাবি পরে খালিপায়ে হাটা। হঠাত একটা অদ্ভুত জিনিস চোখে পরে আনিসের। খালিপায়ে ছেলেটার পাশে একটা কুকুর লেজ উচ...